ফরিদপুরে বোমা-ককটেল-বিস্ফোরক দ্রব্য উদ্ধার, আটক ৩

আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৫:৫৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৫:৫৪:৪৪ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতকৃত বিপুল পরিমাণ পেট্রলবোমা, ককটেল, গান পাউডারসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। 

আজ বুধবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকা থেকে পেট্রলবোমাসহ বোমা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুর জেলার মতলব উপজেলার পাঠান বাজার এলাকার নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আগামীকালের লকডাউনকে কেন্দ্র করে পেট্রলবোমা, ককটেল, গান পাউডার, হাতবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রস্তুতি করা হচ্ছিল। ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করে পুলিশ।

 
এ ব্যাপারে পুলিশ কাজ করছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :