গোপন মিটিং থেকে ৪ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ নেতা আটক

আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৬:০০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৬:০০:১২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি বাস্তবায়নে গোপন মিটিং চলাকালে চারজন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় হোম টাউন সিটির ভেতরে বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন ভোলাব ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ড সহসভাপতি আমির হোসেন (৪৫), ৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাফফার মোল্লা, তারাবো পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের রিফাত আহমেদ অমি ও ভুলতা ইউনিয়ন শ্রমিক লীগ নেতা সিরাজ মিয়া। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রস্তুতি নিতে গোপন মিটিং চলাকালে হোম টাউন সিটির বালুর মাঠ থেকে চার যুবলীগ-নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।

 
তারা নাশকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনা করছিল।

 

তিনি জানান, তারা প্রত্যেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। তাদেরকে আদালতে প্রেরণে কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :