মশাল মিছিল থেকে ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৪:৪৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৪:৪৪:৫৫ অপরাহ্ন

নেত্রকোনার সদর উপজেলার নির্মাণাধীন বাইপাস সড়কে মশাল মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে (৮ নভেম্বর) নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার চল্লিশা-দুধকুড়া বাইপাস অংশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন আলম মিয়া, মো. আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম ও রিয়াদ মিয়া।

 
তাঁরা সবাই সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। 

 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাইপাস সড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী মশাল মিছিল করছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :