দুর্গাপুরে ২৪ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৬:২৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৬:২৩:০০ অপরাহ্ন

নেত্রকোনার দুর্গাপুরে ২৪ বোতল ভারতীয় মদসহ মো. রুহুল আমীন (২১) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান।

আটক রুহুল আমীন উপজেলার মিনকীফান্দা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির অধীনস্থ বারমারী বিওপির চার সদস্যের একটি বিশেষ টহল দল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের চন্দ্রকোনা এলাকায় অভিযান চালায়।

 
ওই সময় ২৪ বোতল ভারতীয় মদসহ ‍রুহুল আমিন নামের একজনকে আটক করা হয়।

 

বিজিবি জানায়, জব্দ করা মদের মধ্যে রয়েছে আইস ভদকা ১৫ বোতল এবং এসি ব্ল্যাক ৯ বোতল।

এ বিষয়ে ৩১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান বলেন, ‘আটক যুবক ও জব্দ করা মদ আইনি প্রক্রিয়া শেষে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হচ্ছে।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :