​বাঙ্গালহালিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৩:১১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৩:১১:০৫ অপরাহ্ন


রাজস্থলী প্রতিনিধিঃ

রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়ন থেকে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। 

শনিবার বিকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের নির্দেশনায় রাজস্থলী সার্কেল মোঃ নুরুল আমিন এবং চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ নাহিদ আহমেদ সবুজ, এএসআই (নিঃ) ধনেশ্বর ত্রিপুরা এবং সঙ্গীয় ফোর্সসহ চন্দ্রঘোনা থানাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে শামীম সিকদার এবং মোঃ রবিউল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে ৩৫টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। 

চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান কামাল জানান, বাঙ্গালহালিয়া এলাকায় মাদকের ছড়াছড়ির বিষয়টি অবগত হয়ে আমরা নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় বাঙ্গালহালিয়া থেকে দুই মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুপূর্বক রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :