বগুড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবক আহত

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৭:৪৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৭:৪৬:৩৩ অপরাহ্ন

বগুড়ার গাবতলী উপজেলায় বোমা (ককটেল) তৈরির সময় বিস্ফোরণে আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এ ঘটনা ঘটে।

সেলিম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাদশা মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

 

পুলিশ জানায়, আহত যুবক সেলিমকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আতাউর রহমান সেলিম ছোট ইটালী গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। মুক্তার স্থানীয় এক মেম্বারের ভাতিজা। ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরে বিস্ফোরক তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে।

 
ঘটনার পরপরই মুক্তার হোসেনসহ আরও দুই-তিনজন সহযোগী পালিয়ে যান। এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে এবং বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে। 

তিনি জানান, ঘটনার সময় উপস্থিত দুজন পালিয়ে যাওয়ায় তাদেরকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

 
এ বিষয়ে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :