গাইবান্ধায় গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩

আপলোড সময় : ০২-১১-২০২৫ ১২:৪০:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ১২:৪০:২৯ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, উপজেলার নাসিরাবাগ গ্রামের এক ব্যক্তির গোয়ারঘর থেকে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল নিহতরা।

 
বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়। এ সময় স্থানীয়রা তাদের ধরে বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলেই দুইজন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। 

 

ওসি আরো বলেন, মরদেহগুলো গোবিন্দগঞ্জ থানায় রয়েছে।

 
নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় পাওয়ার পর পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :