যুবদলের উদ্যোগে দুস্থদের মাঝে এক টাকার বাজার ও শ্রমজীবীদের খাবার বিতরণ

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৬:২৭:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৬:২৭:১০ অপরাহ্ন

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে ব্যতিক্রমী এক মানবিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে শহরের মুক্ত বাজার জুলাই চত্বর প্রাঙ্গণে জেলা যুবদলের উদ্যোগে দুস্থদের জন্য এক টাকার বাজার ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

যুবদল সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অংশ হিসেবে যুবদলের উদ্যোগে ২০০ দুস্থ লোকের মাঝে এক টাকা মূল্যে চাল ৩ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ কেজি ও বিস্কুট ১ প্যাকেট প্রদান করা হয়। এ ছাড়া ৫০০ শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

 

এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেনসহ (ভিপি বেলাল), জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার বলেন, আমরা এবারের প্রতিষ্ঠাবার্ষিকীটি ভিন্নভাবে উদযাপন করতে চেয়েছি। যাতে যুবদলকে মানুষের আরো কাছাকাছি নিয়ে আসা যায়। মানুষের জন্য রাজনীতি ও কল্যাণমূলক কাজ এই ওয়েলফেয়ার পলিটিক্সই আমাদের লক্ষ্য।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :