গাইবান্ধায় সংঘবদ্ধ অটোরিকশা ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চান্দের ভিটা এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বারইপাড়া গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে সৈকত, তার স্ত্রী মনিরা আক্তার, ননদ কনা আক্তার এবং রংপুর জেলার কাউনিয়া উপজেলার হলদিবাড়ি গ্রামের নুর আলম মিয়ার ছেলে চাঁদ মিয়া।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার গাইবান্ধা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে চান্দের ভিটা যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করে চারজন যাত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চালক আমিনুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং চারজন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, আটক চারজনের বিরুদ্ধে ছিনতাই ও দস্যুতার মামলা দায়ের করা হয়েছে।