গাইবান্ধার সাদুল্লাপুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১১:২১:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১১:২১:৩৮ পূর্বাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর (আকরাপাড়া) গ্রাম থেকে এক ব্যক্তির মরদেহ পুলিশ উদ্ধার করেছে। মৃত শামসুল হক সরকার (৬৩) পেশায় একজন কৃষক ছিলেন। গতকাল সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাতে তার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

তিনি আকরাপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিন সরকারের ছেলে।

 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শামসুল গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রমতে, কিছুদিন ধরে শামসুল পারিবারিক বিষয় নিয়ে অশান্তির মধ্যে ছিলেন। অতি সম্প্রতি তার সাথে এসব নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। যার পরিপ্রেক্ষিতে সোমবার বাড়ির লোকজনের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।
 
তবে স্বজনদের দাবি শামসুল সরকার হার্ট অ্যাটাকে মারা গেছেন।

 

জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, শামসুল হক সরকারের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে ঘরে থাকা তার মরদেহ পুলিশ নিয়ে যায়। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

 
নিহত ব্যক্তির গলায় ফাঁস লাগানো চিহ্ন রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :