জোট হলেও দলীয় প্রতীকে নির্বাচন: আপত্তি জানিয়ে ইসিকে চিঠি দিল বিএনপি

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৮:৪৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৮:৪৪:৩৭ অপরাহ্ন

নির্বাচনী জোট গঠিত হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে—নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি। এই ইস্যুতে কমিশনকে চিঠিও দিয়েছে দলটি।

 

আজ রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহামদ ইসমাইল জবিউল্লাহসহ ২ সদস্যেরর প্রতিনিধি ইসিতে এ চিঠি নিয়ে যান বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, আরপিও সংশোধনীর সময় ইসির এমন প্রস্তাবের বিরোধীতা করেছিল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, এই খসড়ায় পরিবর্তন আনার জন্য সরকার ও নির্বাচন কমিশনকে তারা চিঠি দেবেন। আপত্তির কারণ ব্যাখ্যা করে তিনি বলেছিলেন, "জোটবদ্ধ নির্বাচনে নিজস্ব দলের প্রতীকে নির্বাচন করতে হলে ছোট রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। এতে তাদেরও সম্মতি নেই, আমাদেরও নেই। এটা নির্বাচন কমিশন একতরফাভাবে কেন তুলল, জানি না। আমার মনে হয়, সুষ্ঠু রাজনীতি ও নির্বাচনের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।"

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :