​আওয়ামীলীগ মানুষ হত্যা করেছে মানুষের রক্ত নিয়ে খেলেছে-জিকে গউছ

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৮:২৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৮:২৭:২১ অপরাহ্ন
 বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- রাজনীতি তারাই করে যারা মানুষের কল্যাণে কাজ করে। রাজনীতি তারাই করে যারা নিজে ত্যাগ স্বীকার করে অন্যের সুখের ব্যবস্থা করে। আওয়ামীলীগ আমাদের সামনে এমন রাজনীতি রেখে গেছে, যার জন্য মানুষ বলে যেমন কর্ম তেমন তার ফল। আওয়ামীলীগ জুলুম করেছে, আওয়ামীলীগ মানুষ হত্যা করেছে, আওয়ামীলীগ মানুষকে গুম করেছে, মানুষের রক্ত নিয়ে খেলেছে, তাই আওয়ামীলীগকে খুব ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়েছে। আওয়ামীলীগের লোকজন এখন ঘর ছাড়া, গ্রাম ছাড়া, কেউ কেউ দেশও ছাড়া। এটাই হচ্ছে আল্লাহর বিচার। আমরা যেন আওয়ামীলীগের পথে না হাটি, আমরা যেন কেউ আবু জাহিরদের শিখানো পথে না চলি। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জালালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক এস এম মানিক প্রমূখ।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :