বাহুবলে চোরাইকৃত গরু উদ্ধার, গাড়িসহ আটক ১

আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১১:০৫:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৫:৪৮:৪২ অপরাহ্ন

হবিগঞ্জের বাহুবলে চুরাই করা গরুসহ একটি পিকআপ গাড়ি ও চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের শাহাপুর (কারারপুর) এলাকায় শাহাপুর-নতুন বাজার সড়কে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

এ সময় ১টি পিকআপ গাড়ি, ২টি চোরাই গরু, চোরাই কাজে ব্যবহৃত ১টি পুরাতন রিয়েলমি মোবাইল সেট, ২টি সীম কার্ড ও একটি হেডফোন জব্দ করা হয়।

ঘটনাস্থল থেকে মোঃ শিপন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে উপজেলার মুদাহরপুর গ্রামের বাজিদ উল্লাহ'র ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শাহপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাইকৃত গরু সহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি চোরাই গরু বিক্রির উদ্দেশ্যে পিকআপযোগে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন।

বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

টিপু সুলতান জাহাঙ্গীর

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :