সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮১২

আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৬:৩৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৬:৩৮:০২ অপরাহ্ন

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় এক হাজার ৮১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ২৮৭ জন এবং অন্যান্য ঘটনায় ৫২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

এআইজি শাহাদাত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৮১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫২৫ জন।

অভিযানিক কার্যক্রমে এয়ারগান দুটি, রাইফেল স্কোপ একটি, গুলি ১০ রাউন্ড, কার্তুজ ২ রাউন্ড, চাপাতি একটি, রামদা একটি উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :