​বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেনকবি মোঃ আমিনুল ইসলাম

আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৪:০২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৪:০২:৫৫ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মোঃ আমিনুল ইসলাম পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের পরিচালক ছিলেন।বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর আদেশে তাকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
কবি মো. আমিনুল ইসলাম ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সরাসরি অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের কর্মময় জীবনে তিনি #সিলেট ও #ময়মনসিংহ অফিসে গুরুত্বপূর্ণ শাখা বিভাগে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাব, ময়মনসিংহ এর সভাপতি, বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট এর সেক্রেটারি, বাংলাদেশ ব্যাংক নিবাস সিলেট মসজিদ কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করেন।
মো. আমিনুল ইসলাম রোটারি ক্লাব অব সিলেট সিটির পাস্ট প্রেসিডেন্ট ও রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর জেলা কর্মকর্তা।সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সভাপতি। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ   এর আজীবন  সদস‍্য। তিনি আল মাহমুদ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য। বাংলাদেশ অর্থনীতি সমিতি, #হবিগঞ্জ সমিতি, সিলেট, ব্যাংকার্স ক্লাব,সিলেট ও সিলেট মোবাইল পাঠাগারের আজীবন সদস্য। মোঃ আমিনুল ইসলাম একজন প্রতিষ্ঠিত কবি ও সাহিত্যকর্মী। সিলেটের মুসলিম সাহিত্য সংসদ, মোবাইল পাঠাগার, সাইক্লোন সাহিত্য আসরে তিনি নিয়মিত অংশ নেন এছাড়া  তিনি নিজ এলাকায় খোয়াই সাহিত্য  ও সংস্কৃতি পরিষদ এর প্রতিষ্ঠা  সভা হিসেবে দায়িত্ব পালন করছেন ।
দৈনিক জালালাবাদ, সোনালী সকাল ও বাংলাদেশ ব্যাংক পরিক্রমায় তাঁর নিয়মিত লেখা প্রকাশিত হয়। তিনি কিশোর পত্রিকা ‘কচি’ র অন্যতম উপদেষ্টা। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুরী ইউনিয়ন  এর  কালাপুর গ্রামের  মরহুম মোঃ আব্দুল হাসিম ও মরহুমা মোছাঃ হাজেরা খাতুনের বড় ছেলে মোঃ আমিনুল ইসলাম ১৯৮২ সালে দীননাথ ইন্সটিটিউট, সাতকাপন, বাহুবল থেকে এসএসসি, ১৯৮৪ সালে সিলেটের মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি, বিএসএস (সম্মান) ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে  মাস্টার্স সম্পন্ন করেন। তিনি বাহুবল উপজেলায় বিয়ে করেন।তাঁর সহধর্মিণী মোছাঃ দিলারা হাসান  একজন গৃহিণী। তিন সন্তান  এর জনক জনাব ইসলাম। 
জনাব ইসলাম সাহেবের    ৪ ভাই ও  ১ জন বোন রয়েছেন।
 যথাক্রমে   হাফেজ  মাওলানা  কামরুল ইসলাম মাসুক, চাটপাড়া ফাযিল ডিগ্রি মাদরাসা'র  সহকারী অধ‍্যাপক, শায়খুল হাদীস  মাওলানা   আজীজুল ইসলাম কাসেমী  বাংলাদেশ কওমী মাদরাসা  বোর্ড (বেফাক) এর পরিদর্শক,   জনাব সাইফুল ইসলাম আজাদ,  #সিলেট #শিক্ষা  বোর্ডে কর্মরত, ও সিরাজুল ইসলাম, #বাংলাদেশ  #রেলওয়েতে   কর্মরত।
সন্তানদের মধ্যে  যথাক্রমে  মাহমুদুর  রহমান সাকিব, মাহফুজুর রহমান রাকিব, সিলেট  মেট্রোপলিটন  ইউনিভার্সিটি  ও মেয়ে সাকিরা মাহজাবিন সাবিহা #জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ে অধ‍্যয়নরত। প্রশিক্ষক ও ব‍্যক্তিগত কাজে তিনি #সৌদিআরব, #মালয়েশিয়া  ও #শ্রিলংঙ্কা সফর করেন।

 খলিলুর রহমান খান
প্রতিষ্ঠা  সাধারণ  সম্পাদক - 
#খোয়াই #সাহিত্য  ও #সংস্কৃতি #পরিষদ

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :