ঢাকা আসছেন জার্মানির উপমন্ত্রী জোহান সাথফ

আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৪:৪৬:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৪:৪৬:৪৯ অপরাহ্ন

জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী জোহান সাথফ আগামী ২৭ অক্টোবর দুই দিনের সফরে ঢাকায় আসছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার জার্মান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, উপমন্ত্রী জোহান সাথফ আগামী ২৭-২৮ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। এটি জার্মানির একটি উচ্চ পর্যায়ের সফর হবে।

 
এ ছাড়া জার্মান সংসদ সদস্য বরিস মিজাতোভিচ ২৬-২৮ অক্টোবরের মধ্যে বাংলাদেশ সফর করবেন।

 

এদিকে জার্মানির একটি প্রতিনিধিদল গত ১৭-২১ অক্টোবর বাংলাদেশ সফর করেছে।

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :