কুমিল্লা সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১২:৫৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১২:৫৮:১১ অপরাহ্ন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে দুই কোটি ৫৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, জব্দ পণ্যের মধ্যে রয়েছে- মোবাইলের ডিসপ্লে, শাড়ি, খাদ্যসামগ্রী ও পটকা।

 

৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।

 

এরই ধারাবাহিকতায় এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইলের ডিসপ্লে, এক কোটি চার লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, খাদ্যসামগ্রী ও পটকা জব্দ করা হয়েছে।

 

 

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :