​শিবিরের প্যানেলে নারীসহ সব ধর্মের শিক্ষার্থী থাকবে: শিবির সভাপতি

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ১০:১২:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ১০:২২:০৪ অপরাহ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে নারী শিক্ষার্থীসহ সব ধর্মের মানুষের অংশগ্রহণ থাকবে বলে জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, গত ১৬ বছর ধরে ছাত্র রাজনীতিতে ভীতি ছড়ানো হয়েছে। এই ভীতির কারণেই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইছে; যেটাকে ছাত্র শিবির শ্রদ্ধা জানায়। তবে ছাত্র শিবির ভীতিকর রাজনীতি থেকে শিক্ষার্থীদের বের করে আনতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা হলে ছাত্র রাজনীতি চাইলে তখনই হল কমিটি ঘোষণা করা হবে। কোনো কোনো ছাত্র সংগঠনের নিজস্ব এজেন্ডা না থাকায় অন্যান্য ছাত্র সংগঠনকে নিয়ে বিষোদগার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এসব বিষোদগার পরিহার করে সুস্থ ধারার শিক্ষার্থী বান্ধব কর্মসূচি পরিচালনার আহ্বান জানান ছাত্র শিবির সভাপতি।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :