৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, নিয়ন্ত্রণে রোবট ব্যবহার

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৬:৩৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৬:৩৭:৫১ অপরাহ্ন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার পর সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। পাশাপাশি রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

 

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

 

 

 

বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ৬টা পর্যন্ত পুরোপুরি আগুন নেভানো যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :