ফকিরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কৃষকের

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৩:৫২:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৩:৫২:১২ অপরাহ্ন

বাগেরহাটের ফকিরহাটে মাঠ থেকে গরু আনতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে নিয়াম মিনা (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। উপজেলার লখপুর ইউনিয়নের ভট্রখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক নিয়াম মিনা ভট্রখামার গ্রামের মৃত সামাদ মিনার ছেলে।

 

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কৃষক নিয়াম মিনা মাঠ থেকে বাড়িতে গরু আনতে যাচ্ছিলেন।

 

এ সময় ভট্রখামার ১৮ নম্বর রেল ব্রিজ পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ট্রেনের নিচে কাঁটা পড়েন তিনি। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পরে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করেন।

মোংলা রেল পুলিশ ক্যাম্পের এসআই নাজমুল হুসাইন বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :