ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে স্পেনে বিক্ষোভ

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১১:৪৯:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ১১:৪৯:০২ পূর্বাহ্ন

স্পেনে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদে এক সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছে, যেখানে বার্সেলোনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা কিছু লোক বড় বড় প্লাস্টিকের ময়লার বাক্সে আগুন ধরিয়ে দিচ্ছে এবং একটি স্টারবাকস ক্যাফে ও ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁর কাচ ভাঙছে— এই দুটি আন্তর্জাতিক ব্র্যান্ডকে ইসরায়েলকে সমর্থনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এর আগে, বিক্ষোভকারীরা ইসরায়েলি বাস্কেটবল দল হাপোয়েল জেরুজালেমকে বার্সেলোনার একটি ট্রেন স্টেশন থেকে বের হতে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বলে স্পেনের সরকারি সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে।

 

 

এ ছাড়াও মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, বিলবাও ও সেভিয়াসহ স্পেনের অন্যান্য শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক ইউনিয়নগুলো ফিলিস্তিনিদের সমর্থনে সকাল, দুপুর ও সন্ধ্যায় দুই ঘণ্টা করে কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :