এ বছরের ২৭ জুলাই পর্যন্ত স্বাস্থ্য সেবা বিভাগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৭৮জন জুলাই আহতদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়েছে। এরমধ্যে স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ৪০জনকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
Pause
Mute
Remaining Time -10:31
Close PlayerUnibots.com
আজ বিকেলে রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অন্তর্বর্তীকালীন সরকারের বিগত এক বছরে স্বাস্থ্যখাতের অর্জন এবং ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা বিষয়ক এক সম্মেলনে তিনি এ তথ্য দেন। তিনি বলেন, স্বাস্থ্য সেবা বিভাগ থেকে মোট ৪০ জন জুলাই আহতকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়। যাদের মধ্যে থাইল্যান্ডে ২৬ জন, সিঙ্গাপুরে ১৩ জন এবং রাশিয়ায় ০১ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন। গত ২৭ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত স্বাস্থ্য সেবা বিভাগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে উন্নত চিকিৎসার জন্য সর্বমোট ৭৮ জনকে বিদেশে পাঠানো হয়েছে।
উপদেষ্টা বলেন, গত ২৭ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক মেডিকেল বোর্ডের সুপারিশের ভিত্তিতে বিদেশে উন্নত চিকিৎসার নিমিত্তে প্রেরণের লক্ষ্যে ১০৪ জন রোগীর তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তন্মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ৩৮ জন রোগীকে বিদেশে উন্নত চিকিৎসার লক্ষ্যে প্রেরণ করা হয়েছে। বর্তমানে স্বাস্থ্য সেবা বিভাগের সহযোগিতায় মেডিকেল বোর্ডের সুপারিশের আলোকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আরো আহত রোগীকে বিদেশের হাসপাতালে প্রেরণের কার্যক্রম চলমান রয়েছে।
নূরজাহান বেগম বলেন, দেশের চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দেয়ার পরও বিশ্বের ৭ দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে আমরা চিকিৎসা নিশ্চিত করেছি। সিঙ্গাপুর, নেপাল, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য ও থাইল্যান্ড হতে এ পর্যন্ত ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা প্রদান করেছেন এবং বেশ কয়েকজন আহতের সার্জারি সম্পন্ন করেছেন। তিনি আরো বলেন, যুক্তরাজ্য থেকে আগত বিশেষজ্ঞ টিম নিটোর-এ ভর্তিকৃত ১৮ জন রোগীর অপারেশন সম্পন্ন করছেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেপাল থেকে আগত বিশেষজ্ঞ টিম ০৪ জনের এবং যুক্তরাজ্য হতে আগত টিম ২৪ জন রোগীর অপারেশন সম্পন্ন করেছেন। সেবা ফাউন্ডেশন, ইউএসএ এবং নেপাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২ জন রোগীর চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনের জন্য নেপাল হতে অতি সংবেদনশীল কর্ণিয়াল টিস্যু বাংলাদেশে আনা হয় এবং আন্দোলনে আহত ০২ জনের চোখের কর্ণিয়া ট্রান্সপ্লান্ট, সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। এছাড়া, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটকে সেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৪০টি কর্নিয়া সরবরাহের আশ্বাস দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো: সারোয়ার বারী প্রমুখ। নির্বাচিত কলামবাংলাদেশের পোশাক
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো: সারোয়ার বারী প্রমুখ।