হাতকড়া পরানোয় ওসিকে ধমক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৪:৫৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৪:৫৮:০১ অপরাহ্ন

হাতে হাতকড়া পরানোয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজতখানার ওসিকে ধমক দিলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী।

বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রিজনভ্যান থেকে হাজতখানায় নেওয়ার পথে এ ধমক দেন সুব্রত বাইন।

রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় চার্জ গঠনের শুনানি করতে বুধবার সকালে সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়। এ সময় প্রিজন ভ্যান থেকে নামিয়ে মহানগর দায়রা জজ আদালতের ওসি রিপন মোল্লা তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরান।

 
এরপর তার হাতে হাতকড়া পরাতে গেলে ওসি হাজতকে ধমক দিয়ে ওঠেন সুব্রত বাইন।

 

এ সময় ওসির উদ্দেশ্যে সুব্রত বাইন বলেন, ‘ডাণ্ডাবেড়ি পরানো অবস্থায় হাতকড়া কিসের। আপনি কবে থেকে ডিউটি করেন।

উল্লেখ্য, আজ রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য আছে।

 
দুপুরে ঢাকার মহানগরের পনেরো নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সাইফুর রহমান মজুমদারের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :