মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মির্জা ফখরুলের শোক

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ১২:৩৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ১২:৩৩:৩৪ অপরাহ্ন

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মিরপুরের আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাপ্ত তথ্যমতে ১৬ জনের প্রাণহানি এবং অনেক মানুষ আহতের ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে হতাহতের হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি হলেও এসবের কোনো সুষ্ঠু সমাধান কখনোই হয়নি। এসব ঘটনায় তদন্ত কমিশন গঠিত হলেও কখনোই তা আলোর মুখ দেখে না।

 
কল-কারখানাগুলোতে এমন নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে এ ধরনের লোমহর্ষক প্রাণহানির ঘটনা না ঘটে।

 

তিনি আরো বলেন, মিরপুরের শিয়ালবাড়িতে আরএমজি কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের আহ্বান জানাচ্ছি।

নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :