ভোলায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৮:৫৭:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৮:৫৭:৫৫ অপরাহ্ন

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৭৪ পিস ইয়াবা ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ভোলা নৌ-কন্টিনজেন্টের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. শরীফ ও মো. সাগর। তারা দুজনেই উপজেলার চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত রবিবার (১২ অক্টোবর) ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ইয়াবাসহ শরীফ ও সাগর নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ১৭৪ পিস ইয়াবা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৫০ হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়েছে।

পরবর্তীতে আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবা ও নগদ অর্থসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :