চট্টগ্রামে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৮:১২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৮:১২:৫৫ অপরাহ্ন

চট্টগ্রামে পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ বাস্তবায়নের দাবিতে নানান কর্মসূচি শেষে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিট। রোগীদের সাময়িক অসুবিধার জন্য আন্দোলনকারী চিকিৎসকরা দুঃখ প্রকাশ করে দাবি বাস্তবায়নের সুস্পষ্ট নিদের্শনা ছাড়া ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছেন।

 

আন্দোলনকারী চিকিৎসক ডা. আবরার আল ফয়সাল সিয়াম কালের কণ্ঠকে জানান, ‘চট্টগ্রাম ডেন্টাল কলেজ’ প্রতিষ্ঠার দাবি ছিলো আজ থেকে প্রায় একদশক আগের। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে এ অঞ্চলের দুই কোটি মানুষের দাঁত ও মুখগহব্বরের চিকিৎসা সেবা দেওয়া হয়।

 

কিন্তু দীর্ঘদিন ডেন্টাল ইউনিট অবহেলায় পড়ে আছে।

 

 

তিনি আরো জানান, ‎বর্তমানে ডেন্টাল ইউনিটে ৬টি ব্যাচের জন্য মাত্র ৪টি শ্রেণিকক্ষ, যেখানে নেই মাল্টিমিডিয়া, বোর্ড বা সাউন্ড সিস্টেম। অবকাঠামো মানও অত্যন্ত নিম্ন, ফলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। না হচ্ছে রোগীদের ভালো চিকিৎসা, না হচ্ছে ডেন্টাল ইউনিটের সুষ্ঠু পাঠ দান।

এজন্য ছাত্র-শিক্ষক সবাই মিলে এবার কর্মবিরতি, মিছিল, মানববন্ধনসহ সব কর্মসূচি শেষে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে নেমেছেন তারা।

আরো পড়ুন

ঢাবিতে ভর্তি পরীক্ষা ও আবেদনের তারিখ ঘোষণা

ঢাবিতে ভর্তি পরীক্ষা ও আবেদনের তারিখ ঘোষণা

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক-শিক্ষক জানান, অবকাঠামোগত দুর্বলতা, যন্ত্রপাতি স্বল্পতা আর যন্ত্রপাতি জীবানুমুক্ত করণের জটিলতায় ওয়ার্ডে রোগীদের সিরিয়াল দিতে হয় তিন মাস আগে। এক রোগীর ব্যবহৃত যন্ত্রপাতি অন্য রোগীর মুখে ব্যবহার করতে হয়। এমনকি মুখের ক্যান্সারের রোগীদের অপারেশন থিয়েটার অন্য ডিপার্টমেন্টের অপারেশন থিয়েটারের সাথে ভাগ করতে হয়।

 

‎‎তাই অনতিবিলম্বে এইসকল অবকাঠামোগত দুর্বলতা দূর করার জন্য চট্টগ্রামে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়ন করতে হবে।

ডেন্টাল কলেজ প্রধান ডা. মনোজ বড়ুয়া বলেন, বিভিন্ন দাবিতে গত কয়েকদিন আন্দোলন চলেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। আশা করছি একটা সমাধান বের হবে।

 

 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :