এনটিআরসিএ ভবনে তালা ঝুলালেন চাকরিপ্রত্যাশীরা

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৬:৪৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৬:৪৬:৩১ অপরাহ্ন

রাজধানীর ইস্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দপ্তরের ফটকে তালা ঝুলিয়েছেন একদল চাকরিপ্রত্যাশী। সোমবার (১৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে তারা তালা লাগিয়ে ভবনের ভেতরে অবস্থান নেন। পরে বিকাল সাড়ে ৪টায় তালা ভেঙে আন্দোলনকারীদের ভবনের বাইরে বের করে দেয় পুলিশ। এরপর থেকে পুলিশ ভেতরে, আর আন্দোলনকারীরা বাইরে অবস্থান করছেন।

 

 

পুলিশের রমনা জোনের সহকারী কমিনার মো. মাজহারুল ইসলাম বলেন, বিকাল ৪টার দিকে আমরা খবর পাই আন্দোলনরত শিক্ষকরা এনটিআরসি ভবনের ভেতরে ঢুকে পড়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি শ তিনেক লোক তারা গেট ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে স্লোগান দিচ্ছেন। পরে আমরা বুঝিয়ে অনেককে বের করে দিতে সক্ষম হই। বাকি যারা অবস্থান করে স্লোগান দিতে থাকে, তাদেরকে সারিবদ্ধভাবে পুশব্যাক করে বের করে দেওয়া হয়েছে।

 
এখানে কোনো লাঠিচার্জ বা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেনি।

 

বিকেল সোয়া ৫টার দিকে তিনি বলেন, আন্দোলনকারীদের কেউ কেউ সামনের সড়কে ও আইল্যান্ডে অবস্থান করে স্লোগান দিচ্ছে। তবে তারা সড়ক বন্ধ করেনি।

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা এদিন শাহবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলামোটর এলাকা ঘুরে এনটিআরসিএ ভবনের সামনে অবস্থান নেন।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :