রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের বৈঠক

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ১০:৪৯:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ১০:৪৯:৪৬ পূর্বাহ্ন

ইতালির রোমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিও। রবিবার (১২ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের ফাঁকে তারা বৈঠকে বসেন। 

বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও আইএফএডির সহযোগী ভাইস প্রেসিডেন্ট ডোনাল ব্রাউন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :