ব্যস্ততম বিমানবন্দর সড়ক। ভাঙা ফুটওভারের নিচে ও ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। নিকুঞ্জ-লা মেরিডিয়ান ও খিলক্ষেত সংযোগ ফুটওভারের এমন ঝুঁকিপূর্ণ অবস্থাও যেন দেখার কেউ নেই। সবশেষ ব্যবহারের অনুপযোগী জরাজীর্ণ ব্রিজটি দ্রুত সংস্কার এবং নতুন করে নির্মাণের দাবিতে রাস্তায় নেমেছেন এলাকাবাসী।
খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল এ সময় বলেন, ‘আগামী ৭২ ঘন্টার মধ্যে এ ব্রিজটি নির্মাণের উদ্যোগ না নিলে আমরা কঠোর কর্মসূচিতে নামব।’
দুই মাস আগে একটি মালবাহী কন্টেইনারের ধাক্কায় ভেঙে পড়ে ব্রিজের বিভিন্ন অংশ। এরপর থেকেই এটি হেলে পড়ে আছে, কোথাও ফাটল আবার কোথাও তৈরি হয়েছে বড় গর্ত।