নবীনগরে প্রধান শিক্ষিকাকে রাজকীয় বিদায় সংবর্ধনা

আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:২৯:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ১২:২৯:৪০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বিটঘর (উ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা পারভীন চাকরি শেষ হওয়ায় অবসরে যান। শনিবার (১১ অক্টোবর) ওই বিদ্যালয় কর্তৃপক্ষ রেহেনা পারভীনকে বিদায় সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন।

বিদায় সংবর্ধনা শেষে রাজকীয়ভাবে ঘোড়ার গাড়ি দিয়ে তাকে নিজ বাড়িতে শিক্ষার্থী ও অভিভাবকরা পৌঁছে দেন।

বিটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীরের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান।

 

 

ওই বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আতিক ও মেজবা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহিলা কলেজের সহকারী অধ্যাপক জসিম উদ্দীন, দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল, ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি পুলিশের উপপরিদর্শক নোমান মুন্সী, ওই ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী খান, বিদায়ি প্রধান শিক্ষিকার স্বামী নুরুল আমিন, বিটঘর (দ.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম, ব্যবসায়ী মো. জসিম উদ্দিন সেলিম, মাহমুদ আক্তার, ইকবাল হোসেন, ডাক্তার শামিম হাসনাইন ভূইঁয়া, কামরুল হাসান শিমুল, ডা. সুমির সাহা, পুলিশ কর্মকর্তা (অব.) মো. রতন প্রমুখ।

বক্তারা প্রধান শিক্ষিকা রেহেনা পারভীনের বিগত ৪০ বছরের চাকরি জীবনে অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। এ ছাড়া ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বিভিন্ন আদর্শিক দিক তুলে ধরেন।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :