মিশরের সড়কে ঝরল কাতারের ৩ কূটনৈতিকের প্রাণ

আপলোড সময় : ১২-১০-২০২৫ ১২:১৯:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ১২:২০:১৩ অপরাহ্ন

মিশরের শারম আল-শেখের কাছে সড়ক ‍দুর্ঘটনায় কাতারের তিন কূটনৈতিক নিহত হয়েছেন। তারা কাতারের সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দিওয়ানের কর্মকর্তা ছিলেন। এছাড়া এ দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। খবর মেহের নিউজের।

 

রোববার (১২ অক্টোবর) মিশরে অবস্থিত কাতার দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

 

দূতাবাস জানায়, সড়ক দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন এবং তারা শহরের একটি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।

 

 

পোস্টে আরও বলা হয়েছে, আহত ও নিহতদের মরদেহ রোববার দোহায় পাঠানো হবে।

 

এর আগে, রয়টার্সকে দুজন নিরাপত্তা সূত্র জানায়, শারম আল-শেখ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে একটি বাঁকে কাতারি কূটনীতিকদের বহনকারী গাড়িটি উল্টে যায়।

 

গাজা যুদ্ধ নিয়ে কাতার,তুরস্ক ও মিশরের কর্মকর্তাদের শারম আল-শেখে বৈঠকের কয়েকদিন পরই এই দুর্ঘটনা ঘটলো। আগামীকাল সোমবার (১২ অক্টোবর) এই শহরেই গাজায় শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের নিয়ে এক বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :