নিলামে আরো ১০৭ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৭:২১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৭:২১:০৮ অপরাহ্ন

নিলামের মাধ্যমে ১০টি ব্যাংকের কাছ থেকে আরো ১০৭ মিলিয়ন বা ১০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১০টি ব্যাংক থেকে ১০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বহুমূল্য নিলাম পদ্ধতির অধীনে এ ডলার কেনা হয়েছে।

 
এই নিলামে ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৮০ পয়সা।

 

এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২০৮ কোটি ৮০ লাখ বা ২.০৮ বিলিয়ন ডলার।

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :