ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৮২ মামলা

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৫:৫৩:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৫:৫৩:০৮ অপরাহ্ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৭৮২টি মামলা করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি জানান, সোমবার (৬ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এ ছাড়া ৪৬৫টি গাড়ি ডাম্পিং ও ১০৬টি গাড়ি রেকার করা হয়।

 
 

 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :