ঝিনাইদহে চালকের গলা কেটে ভ্যান ছিনতাই

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৫:৪৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৫:৪৩:২৪ অপরাহ্ন
ঝিনাইদহের মহেশপুরে ভাড়ায় যাত্রী নিয়ে বের হয়ে ছিনতাইকারীদের হামলায় জাহিদুল ইসলাম নামের এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার গলায় ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পুরন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালক জাহিদুল ইসলাম ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

 
পুলিশ ও স্থানীয়রা জানান, জাহিদুল তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ায় যাত্রী পরিবহন করছিলেন। সন্ধ্যা ৮টার দিকে একদল দুর্বৃত্ত যাত্রী সেজে ভ্যানে ওঠে। সে সময় খালিশপুর থেকে জয়দিয়া নারায়নপুর সড়কের গোবিন্দপুর নির্জন এলাকায় পৌঁছালে তারা জাহিদুলের গলায় ছুরি চালিয়ে গুরুতর জখম করে ভ্যানটি ছিনিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে পথচারীরা ছুটে এসে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ভ্যান ছিনতাইকারীদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :