ঢাকায় বৃষ্টির আভাস, তবে বাড়তে পারে গরম

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১১:৫৫:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১১:৫৫:১৩ পূর্বাহ্ন
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। 

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

 
এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

হালকা বৃষ্টি বা বজ্রসহবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :