​বাংলাদেশ আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার: আনোয়ার ইব্রাহিম

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:০৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৫:০৩:৫৬ অপরাহ্ন


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার দেশে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করে বলেছেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’ তিনি বাংলাদেশকে মালয়েশিয়ার উন্নয়নের এক ‘গুরুত্বপূর্ণ অংশীদার’ হিসেবে আখ্যায়িত করেছেন।বাংলাদেশের পোশাক


স্থানীয় সময় মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘বাংলাদেশি শ্রমিকরা শুধু আমাদের অর্থনীতির গতি বাড়িয়েই তুলেনি, বরং মালয়েশিয়ার উন্নয়নের অংশীদার হয়েছেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে দেশে একাধিকবার যাওয়া ও আসার (মাল্টিপল এন্ট্রি) ভিসা সুবিধা চালু করা হয়েছে। এ সুবিধা চলতি মাসের ৮ আগস্ট থেকে কার্যকর হয়েছে। বৈধ অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস (পিএলকেএস) ও সিঙ্গেল এন্ট্রি ভিসা (এসইভি) থাকা বাংলাদেশি শ্রমিকদের আর আলাদা করে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করতে হবে না।’বাংলাদেশের পোশাকনির্বাচিত কলামফ্যামিলি ট্যুর প্যাকেজ

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত দরজা রাখার আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এখানে আমাদের দেশের মানুষদের বন্ধু ও পরিবারের সদস্যের মতো গ্রহণ করা হয়। আমরা চাই-এই সুযোগ আরও বাড়ুক। যাতে তরুণরা শুধু কাজ নয়, শিখেও দেশে ফিরে নিজেদের অর্থনৈতিক কার্যক্রম শুরু করতে পারে।’

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৮ লাখ ৯৯ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, যা দেশটির বিদেশি শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :