বেনাপোল কাস্টমসে দুদকের অভিযান, টাকাসহ এনজিও সদস্য আটক

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১০:৪২:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১০:৪২:৪০ পূর্বাহ্ন
বেনাপোল কাস্টম হাউজের ঘুষের টাকাসহ হাসিবুর রহমান নামে এক এনজিও সদস্যকে আটক করেছে দুদক। গতকাল সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। তবে টাকার সঙ্গে কাস্টমস সুপারিনডেন্ট শামীমা আক্তারের সংশ্লিষ্টতা পেলেও তাকে আটক না করার অভিযোগ উঠেছে। আটক এনজিও সদস্য হাসিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।



 
যশোর জেলা দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘কাস্টমস কর্মকর্তা এনজিও সদস্য হাসিবুর রহমানের মাধ্যমে মোটা অংকের টাকা লেনদেন করছেন। এ সংবাদের ভিত্তিতে কাস্টমসের সামনের দিকে টাকাসহ হাসিবুরকে আটক করা হয়। তিনি স্বীকার করেন- এই টাকাটা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর গ্রুপের সুপারিনটেন্ড শামীমা আক্তারের। এ তথ্যের ভিত্তিতে আমরা কাস্টমস হাউজে প্রবেশ করে সেখানে জিজ্ঞাসাবাদ করি।

শামীমা দুদককে জানান, হাসিবকে টাকার কথা বলেছিলাম।’
তিনি আরো বলেন, ‘হাসিবুরের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। তদন্তে জানা যাবে- কাস্টমসের কোনো কর্মকর্তা এর সঙ্গে জড়িত আছেন কিনা?’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :