সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাহুবলে মানববন্ধন

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:৩৬:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:৩৮:১৮ পূর্বাহ্ন


টিপু সুলতান জাহাঙ্গীর,  হবিগঞ্জ :

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের বাহুবলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুর ১২ টায় বাহুবল উপজেলা পরিষদ সম্মুখে উপজেলা কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে, দৈনিক কালবেলা প্রতিনিধি টিপু সুলতান জাহাঙ্গীর ও  ইনকিলাব প্রতিনিধি হাবিবুর রহমান নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, দৈনিক যুগান্তর প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুম, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি জুবায়ের আহমেদ, দৈনিক যায়কাল প্রতিনিধি মিয়া মোঃ সিজিল, দৈনিক বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধি সালেহ আহমেদ আবিদ, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি সাদিকুর রহমান, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আমির আলী, দৈনিক কালেরকন্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি সাব্বির হোসেন, দৈনিক সকালের সময় প্রতিনিধি মোঃ সোহান মিয়া ও দৈনিক হবিগঞ্জ সমাচার প্রতিনিধি রাজু সরকার। ছাত্র প্রতিনিধি সুজন মিয়া সহ প্রমূখ।

বক্তারা বলেন, তুহিনের নির্মম হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হারানো নয়, এতে স্বাধীন সাংবাদিকতার ওপর ভয়ঙ্কর আঘাত। আমরা তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই এবং ঘটনায় জড়িত সকল খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তারা আরো বলেন, সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ করতে হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শোক প্রকাশ করে বলেন, তুহিন ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে কলম যোদ্ধা। তাঁর মৃত্যু শুধু সাংবাদিক সমাজের নয়, পুরো দেশের জন্যই অপূরণীয় ক্ষতি।

আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচারের ব্যবস্থা না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :