রাজধানীতে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১১:২৬:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১১:২৬:৪০ পূর্বাহ্ন

রাজধানীর শনির আখড়ার পলাশপুরে নির্মীয়মাণ ভবনে বিদ্যুৎস্পৃষ্টে মো. জাকির হোসেন নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। জাকির নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদেরপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে। নির্মীয়মাণ ওই ভবনে থেকে তিনি কাজ করতেন।

 

 

নিহত জাকিরের সহকর্মী মো. রুবেলের দাবি, শনির আখড়ার পলাশপুর এলাকায় নির্মীয়মাণ ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন তাঁরা। এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন জাকির। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক  বলেন, নিহত শ্রমিকের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 
বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :