কুমিল্লার হোমনায় বজ্রাঘাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৩)।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ভবানীপুর খেয়াঘাটে নৌকা পারাপারের অপেক্ষায় ছিলেন তারা। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মমতাজ বেগম ও জাকিয়া সুলতানার মৃত্যু হয়।
নিহত রাশেদুলের চাচা শফিক মিয়া বলেন, ‘আমার ভাতিজা আজ সকালে ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল। পথে বজ্রাঘাতে তার মৃত্যু হয়েছে বলে খবর পাই।’
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রণব কুমার দেবনাথ বলেন, ‘বজ্রাঘাতে আহত অবস্থায় এক যুবককে আনা হলে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘বজ্রাঘাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’