জালিয়াতি মামলায় তালতলীর মাদরাসা সুপারসহ চারজন কারাগারে

আপলোড সময় : ০২-১০-২০২৫ ১০:১৭:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ১০:১৭:৫৩ পূর্বাহ্ন
বরগুনার তালতলী উপজেলার একটি বালিকা দাখিল মাদরাসার অফিস সহকারী নিয়োগকে কেন্দ্র করে ডিজির প্রতিনিধি ডক্টর আবুল কালাম আজাদের স্বাক্ষর জাল করার অভিযোগে দায়ের করা জালিয়াতি মামলায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ইউসুফ আকন বাদী হয়ে মাদরাসার সুপার মাহবুবুল আলম নাসির, নিয়োগ কমিটির সভাপতি ও ছোটবগী কমডেকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ওরফে রাজা মাস্টার, নিয়োগ বোর্ডের সদস্য ও তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হারুন অর রশিদ এবং ভুয়া স্বাক্ষরে নিয়োগ পাওয়া অফিস সহকারী সিদ্দিকুর রহমানকে আসামি করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তালতলী থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দেন। আসামিরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে থাকার পরে গত মঙ্গলবার তারা বরগুনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।


আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :