বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লস্কর নুরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মহানগর আওয়ামী লীগ নেতা মনসুর আলী খান ও মিরাজ শিকদারকেও আটক করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় এ তিন নেতার নাম রয়েছে।
মামলাগুলোর তদন্তের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।