চন্দনাইশে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১২:৩৭:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১২:৩৭:২৫ অপরাহ্ন
ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে চন্দনাইশের কাঞ্চনাবাদ রেল স্টেশন সংলগ্ন উত্তর মুরাদাবাদ এলাকায় আজিজুল হক নয়ন (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসআই বিকাশ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পটিয়া উপজেলার  খরনা এলাকার খলিল সওদাগর বাড়ির আবুল কাশেমের ছেলে।



 
স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে জানা যায়, নয়ন বেশ কয়েক বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটান। সেখানে তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন। পরে দেশে এলে তার পরিবার তাকে চট্টগ্রামের একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করান। গত তিন মাস আগে তিনি বিবাহ করেন।


গতকাল সকাল থেকে তাকে কাঞ্চনাবাদ এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :