পিকআপের ধাক্কায় ভেঙে গেল অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং

আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১২:১৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১২:১৭:৫২ অপরাহ্ন
পিরোজপুরের বেকুটিয়ায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং পিকআপ ভ্যানের ধাক্কায় ভেঙে নিচে পড়ে গেছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি কুমিরমারা প্রান্ত থেকে বেকুটিয়া প্রান্তের দিকে যাচ্ছিল। এ সময় সেতুর প্রবেশমুখের গেট সংলগ্ন অংশে ধাক্কা দিলে রেলিংয়ের একটি অংশ নিচে পড়ে যায় এবং আরো কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।


তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


 
ঘটনার পরপরই পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


ভেঙে যাওয়া রেলিং দ্রুত সংস্কার করা হবে। আপাতত অস্থায়ীভাবে বেষ্টনী দেওয়া হবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :