১০৪ জনকে নিয়ে প্রধান উপদেষ্টা পিকনিক করতে গেছেন : মেজর হাফিজ

আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৩:২৮:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৩:২৮:৪৬ অপরাহ্ন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অপ্রাসঙ্গিকভাবে ১০৪ সদস্য নিয়ে পিকনিক করতে জাতিসংঘে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। দুর্বল দেশের অর্থনীতিতে এটি মানানসই নয় বলেও মন্তব্য তার।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মেজর হাফিজ বলেছেন, ১০৪ জনকে নিয়ে তিনি (প্রধান উপদেষ্টা) কেন জাতিসংঘে গেলেন।


১০ মিনিটের একটা ভাষণ দেবেন সেখানে। আমি জাতিসংঘে দুই বার গিয়েছি এই ধরনের মিটিংয়ে আমি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি। এখানে একটা মেটো বক্তৃতা দেয় ১০ মিনিটের, এটা কেউ শোনে কেউ শোনে না।
হাফিজ উদ্দিন বলেন, সফলতা পান বা না পান, ব্যয় সংকোচন আগে করতে হবে।


১০৪ জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে যাবেন? এটা বাংলাদেশের জনগণের দেওয়া অর্থের অপচয়। ১০৪ জনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের জন্য মানানসই নয়।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :