উত্তরাখণ্ডে বন্যা, ভূমিধসে নিহত ৪

আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৮:১১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৬:৪৪:০৫ অপরাহ্ন
ভারতের উত্তরাখণ্ডে মঙ্গলবার বিকেলে ভারি বর্ষণ হয়েছে। এতে ব্যাপক বন্যা ও ভূমিধস দেখা দেয়। বন্যার পানি ও ধসে পড়া ভূমির কাদামাটি একটি গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত হয়। এতে অনেক বাড়িঘর ধসে পড়ে। উপড়ে পড়ে গাছপালা। তার নিচে চাপা পড়ে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায়। উত্তর কাশির ধারালি গ্রামের ফুটেজে দেখা যায় ভয়াবহ এক পানির তোড় ছুটে আসছে বাড়িঘরের দিকে। খিরগঙ্গা নদীর পাড় উপচে এই পানির তোড় ছুটে আসে। এ সময় গ্রামবাসীকে আর্তনাদ করতে দেখা যায়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, পরিস্থিতি নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্ককর সিং ধামির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্ধারকাজে নামানো হয়েছে ইন্দো-তিবেতিয়ান বর্ডার পুলিশ এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বাহিনীর সদস্যদের। উদ্ধারকাজে জেলা প্রশাসন, সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বাহিনীকে উদ্ধারকাজে ডেকেছেন মুখ্যমন্ত্রী ধামি। সেনাবাহিনীর মতে, স্থানীয় সময় বিকাল ১টা ৪৫ মিনিটের সময় ধরালি গ্রামের ভিতর দিয়ে ভূমিধস আগ্রাসী রূপ নিয়ে ধাবিত হয়। 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :