রাজবাড়ী সদরে দাঁড়িয়ে থাকা সবজিবোঝাই পিকআপ ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় পিকাপের চালক ও সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও পশ্চিম মৌজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ঢাকামুখী সবজিবোঝাই পিকআপ দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।