২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে, চালকসহ নিহত ২

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ২২-০৯-২০২৫ ১০:৫৭:৩২ পূর্বাহ্ন
ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে, চালকসহ নিহত ২

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে গিয়ে পিকআপের চালকসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত  দেড়টার দিকে ধামরাই-ধানতারা সড়কের কান্দাপটল এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

 

 

নিহত দুজনের নামই মনির হোসেন। তাদের মধ্যে একজন উপজেলা সোমভাগ ইউনিয়নের দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে (৩৫), অপরজন চাপিল গ্রামের সৈকত হোসেনের ছেলে (২৫)। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার রাত দেড়টার দিকে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়।

 

এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত ও আহত হয়েছেন দুজন। পিকআপটি সাভারের জামগড়া থেকে পোলট্রি খাদ্য নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ