নরসিংদীতে ফের সন্ত্রাসীদের গুলিতে ফেরদৌসী আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বীরগাঁও সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ফেরদৌসী ওই এলাকার রায়েস আলীর স্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবারের ঘটনায় এখনো কেউ মামলা করেনি, তবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।