২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

রাউজানে অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর পুড়ে ছাই

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ১১:৫৯:০১ পূর্বাহ্ন
রাউজানে অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩টি বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পশ্চিম গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বণিকপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় শিক্ষক সিদুল কান্তি ধর বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগমুহূর্তে একটি সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

 
দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সবকিছু পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে হারাধন ধর, প্রদীপ ধর, বিশু ধর, কৃঞ্চ পদ ধর, লিটন ধর, টিটন ধর, অখিল ধর, কার্তিক ধর, কাঞ্চন ধর, মিলন ধর, পরিমল ধর, বাবুল ধর ও শ্যামল ধরের বসতঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আচমকা আগুন লেগে যাওয়ায় তারা ঘরের কোনো মালামাল বের করতে পারেননি। নগদ অর্থ, আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রীসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়েছে। এতে তাদের এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

 
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

 

স্থানীয়রা জানান, আগুনে বসতঘর পুড়ে যাওয়ায় ১৩টি পরিবার অসহায় হয়ে পড়েছে। তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা এবং আর্থিক সহায়তার জন্য এলাকাবাসী, প্রশাসন ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

রাউজান ফায়ার সাভিস অ্যান্ড ডিফেন্স সাভিসের ইনচার্জ সামশুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৩টি পরিবারের বসতঘর আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ